Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক পর্যটন মেলায় প্লাটিনাম স্পনসর ঢাকা এয়ারপোর্টের সঙ্গে টোয়াবের চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১১:৪৭

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

ঢাকা: দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষ্যে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে টোয়াবের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন সংগঠনটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. আবুল বাসেত বাবু এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মিজানুর রহমান। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে স্বাক্ষর করেন আইএইচজি, সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিটিটিএফের ১৪তম আসর আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, পরিবহণ সংস্থা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

টোয়াব ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই অংশীদারত্বের ফলে আতিথেয়তা ও ট্যুর অপারেটর খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

টোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাটিনাম স্পনসর হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সহযোগিতা বিটিটিএফ ২০২৬-কে আরও সফল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন প্রচার, ব্যবসায়িক যোগাযোগ, বি-টু-বি কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মেলাটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংগঠনটি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর