Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৩:২২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:২৮

হাম রোগের প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবদুল্লাহ নামে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হলো।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই তার শরীর বেশ খারাপ ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছে। এই দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি আছে। ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩৫৭ জন হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর