Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:৫৬

প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১ এবং সন্দেহজনক হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৭৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৯ শিশু এবং সন্দেহজনক হামে ৯৯৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৪০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৩৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৮ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৩১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৩৫ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর