Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৩:৫৩ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৫:৫৭

ঢাকা: মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়।

দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।

বিজ্ঞাপন

জবাবে ইসরায়েলে পালটা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর