Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরাকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ১৭:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:২৩

কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ জন সেনার মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। নিখোঁজ বাকি ২ জন ক্রু’র সন্ধানে বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

শুক্রবার (১৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে। এটি কোনো শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়নি, বরং অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে ঘটেছে। সংশ্লিষ্ট দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এটি চতুর্থ মার্কিন বিমান হারানোর ঘটনা। এ পর্যন্ত এই যুদ্ধে ১১ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর