Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খার্গ দ্বীপসহ ইরানের বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ২১:২২ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২৩:০৯

ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ স্থাপনা-তেল কূপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান দ্রুত কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেবে।

তিনি লিখেছেন, ‘‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু যদি দ্রুত চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তাহলে আমরা ইরানের ক্ষেত্রে আমাদের ‘সহনশীলতা’ শেষ করব। তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপ ইরানের জ্বালানি রফতানির কেন্দ্রবিন্দু। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের টার্মিনাল দিয়েই রফতানি হয়।

নিরাপত্তা বিশ্লেষক মাইকি কের বলেন, খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়া গেলে ইরানের অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক কার্যক্রম বড় ধরনের ধাক্কা খাবে। এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অর্থনৈতিক ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।

তবে তিনি সতর্ক করে বলেন, দ্বীপটি দখল করা সহজ হবে না। এতে নৌ বা আকাশপথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে অভিযান চালাতে হবে, যা সামরিকভাবে জটিল ও ঝুঁকিপূর্ণ।

এদিকে সিএনএন বলছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান ইতোমধ্যে খার্গ দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর