Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ইরানে ‘বড় আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৬ ১০:৪৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১২:৪১

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে আবারও বড় ধরনের আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে বড় আঘাত হানতে চলেছে যুক্তরাষ্ট্র। এই আঘাত ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবে।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণের শুরুতেই নাসার ‘আর্টেমিস-২’ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। যাত্রা করা নভোচারীদের সাহসী উল্লেখ করে তাদের প্রশংসা করেন। এরপর এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী শেষ। তাদের বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের বেশিরভাগ নেতা মারা গেছেন।

যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছে বলে দাবি করে যুদ্ধ শেষ হবে তার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তার দাবি, এই কাজ দ্রুত শেষ করবেন তারা।

তিনি দাবি করেন, কূটনীতির মাধ্যমে পুরো বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন তিনি। তবে এই চুক্তি এবং সমঝোতা নিয়ে প্রতিটি চেষ্টা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের নেতাদের সন্ত্রাসবাদী বলেও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই মুহূর্তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওপর তাদের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এবং তাদের অস্ত্রশস্ত্র, কারখানা ও রকেট লঞ্চারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। আমাদের শত্রুরা হারছে, এবং আমেরিকা, আমার রাষ্ট্রপতি থাকাকালীন গত পাঁচ বছরের মতোই জিতছে। এবং এখন, আগের যেকোনো সময়ের চেয়ে বড় ব্যবধানে জিতছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর