Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬ ১৯:৩৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে— বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে শনিবার (১১ এপ্রিল) এ কথা জানিয়েছিল। তবে বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা এমন কিছু করেননি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেছেন, রয়টার্সের ওই খবর সত্য নয়।

গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ এক্সে এক পোস্টে জানান, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ততক্ষণ আলোচনা শুরু করবেন না, যতক্ষণ লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করবে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেবে।

বিজ্ঞাপন

প্রথমে ইরানিদের এ শর্ত মানার কথা শোনা গেলেও; এখন যুক্তরাষ্ট্র বলছে অন্য কথা। ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে যাওয়া দুই দেশের আলোচনা আবারও শঙ্কায় পড়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর