Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্দেশনা পেলে ফের ইরানে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: জেনারেল ড্যান কেইন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৩

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির নির্দেশনার কথা উল্লেখ করে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী আক্ষরিক অর্থেই মুহূর্তের নোটিশে ফের ইরানে যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নৌ অবরোধ শুরু করেছে।

কেইন পরিষ্কার করে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হরমুজ প্রণালি নয়, বরং ইরানের বন্দর ও উপকূলরেখাকে ঘিরে অবরোধ।

তিনি বলেন, এটি সব দেশের জাহাজের ওপর প্রযোজ্য, যারা ইরানের বন্দরমুখী বা সেখান থেকে বের হচ্ছে। এটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার ভেতরে এবং আন্তর্জাতিক জলসীমায় বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এসময় কেইন নৌবাহিনীর একটি বার্তা পড়ে শোনান। সেখানে বলা হয়, ‘ঘুরে দাঁড়ান, নতুবা তল্লাশির জন্য প্রস্তুত হন। আপনি যদি এই অবরোধ মেনে না চলেন, আমরা শক্তি প্রয়োগ করব।’

জেনারেল কেইন জানান, অবরোধ শুরু হওয়ার ২৪ ঘণ্টায় ১৩টি জাহাজ যুক্তরাষ্ট্রের হুমকির পর ফিরে গেছে।

তিনি আরও বলেন, যেকোনো জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে যথাযথভাবে মোকাবিলা করা হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে কোনো জাহাজে উঠতে হয়নি বলে তিনি জানান।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর