Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ২২:২৭ | আপডেট: ৫ মে ২০২৬ ১১:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছেন। তিনি ভবানিপুর আসনে নির্বাচন করেছিলেন। সেখানে বিজেপি ও প্রধান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জিতছেন। শুভেন্দু এবার ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসনে নির্বাচন করেন। দুটি আসনেই জিতে গেলেন এই বিজেপি নেতা।

অন্যদিকে এবার একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা। হেরে যাওয়ায় এবার বিধানসভায় যাওয়া হচ্ছে না তার।

ভবানীপুর আসনের ভোট গণনা হয় দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। বিকেলের পর গণনাকেন্দ্রে গিয়েছিলেন মমতা। গণনার একপর্যায়ে মমতার চেয়ে শুভেন্দু এগিয়ে যান।

বিজ্ঞাপন

এরপর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী মমতা অভিযোগ করেন, এবারের নির্বাচনে ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি। জয় আমাদেরই হবে।’

নিজের কেন্দ্র ভবানীপুরের হাড্ডাহাড্ডি লড়াই প্রসঙ্গে তিনি দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান। মমতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আসন লুট করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। এই বক্তব্য দেওয়ার পরপরই তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর