Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালির কাছে নৌযানসমূহ। রয়টার্স

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান। একই সঙ্গে আগামী দিনে ওমানের সঙ্গে একটি নতুন শিপিং রুট ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির এই সামরিক উপদেষ্টা এ কথা বলেন।

মহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকে এই নতুন নিয়ন্ত্রিত অঞ্চল শুরু হবে। অঞ্চলটি উপসাগরের বিভিন্ন এলাকায় ছড়ানো থাকবে।

বিজ্ঞাপন

মহসেন রেজাই আরও বলেন, কোনো জাহাজ নতুন এ নিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকলে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন আন্তর্জাতিক করিডর ওমানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে বলে জানান মহসেন রেজাই।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে মহসেন রেজাই বলেন, ‘নতুন করিডরটি পরিচালনা করবে ইরান। ওমানের ভাইদের সঙ্গে আলোচনা করেই এটা নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।’

এদিকে হরমুজ প্রণালির নাম পাল্টে ফেলার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, প্রণালিটির নাম পাল্টে নিজের নামে, অর্থাৎ ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক–পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের ওপর হামলা চালায়। এর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। এটার প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। বেড়ে গেছে তেলের দাম।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর