Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৯:৪২

অভিযানকালীন দৃশ্য।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন শারমিন আক্তার জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানকালে জগৎবাজারের দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘রমজান উপলক্ষ্যে জেলার বাজারগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।’

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর