Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:০৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৪০

মোয়াজ্জেম হোসেন।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর আবেদনের পর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অভিযোগ রয়েছে, এসব অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সম্পদ গড়েছেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে তিনি যেকোনো সময় দেশ ছাড়তে পারেন। এমন আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ রাখা প্রয়োজন। এ প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও দুদকের আবেদনের ভিত্তিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর