Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২০:০৯

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা। ছবি : সংগৃহীত

ঢাকা: মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) এবং তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক এ.কে.এম. মাহবুবর রহমান আবেদনটি উপস্থাপন করেন।

আবেদনে বলা হয়, শেখ পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের দাবি, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর