Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধনে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:২৩

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন নিশ্চিত করা হবে না কেন এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা। এর আগে তিনি রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

এই রুলের মাধ্যমে গৃহকর্মীদের সুরক্ষা ও নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর