Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
১৬ জুন ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ১৬ জুন ২০২৬ ১৯:১৬

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

ঢাকা: মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন এ রিট দায়ের করেন। আবেদনে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং ওই বালুর মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী ঠিকাদার নিজস্ব অর্থায়নে ড্রেজিং ও বালু উত্তোলনের কাজ সম্পন্ন করে এবং পরে সরকার চুক্তি অনুযায়ী বিল পরিশোধ করে। তবে সংশ্লিষ্ট প্রকল্পে বালুর মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করা হয়েছে, যা রাষ্ট্রীয় আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে সংশ্লিষ্ট অনুমোদন, মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তে বিচারিক অনুসন্ধানের নির্দেশনার আবেদনও জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী সোহানা শারমিন বলেন, রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করার স্বার্থেই এ রিট দায়ের করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর