Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেট
৪ জুলাই ২০২৬ ১৪:২১

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে করা বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর দাবি করে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তার কাছে ১০০ কোটি টাকা দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইনজীবী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে দাবি করা ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা দিতে হবে।

নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক এক বক্তব্যে গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশে বিদ্বেষমূলক, সাম্প্রদায়িক এবং বিভাজন সৃষ্টিকারী মন্তব্য করেন। তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।

নোটিশদাতা তন্ময় কুমার সাহার দাবি, এসব বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে এ ধরনের মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর