Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের খবর ভিত্তিহীন: আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৮:০৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৮:৩৪

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা কর-সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৪ জুলাই) হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রামীণ কল্যাণের কর-সংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে কোনো কর মওকুফ বা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক প্রাপ্ত মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ১৫ শতাংশ হারে উৎসে কর (ট্যাক্স অ্যাট সোর্স) পরিশোধ করেছে। তবে ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে একই অর্থের ওপর পুনরায় ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওই কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে বিচারাধীন রয়েছে এবং শুনানির অপেক্ষায় আছে।

আইনজীবী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরই গ্রামীণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। এছাড়া গ্রামীণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান, যার কোনো ব্যক্তিগত মালিকানা নেই।

এ কারণে ড. ইউনূসের কর ফাঁকি, ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা মামলা প্রত্যাহার সংক্রান্ত যেসব তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলো গুজব, বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর