Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় জোড়া খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৭:১৬ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৩৫

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় জোড়া খুনের দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়। রায়ে বাকি নয়জনকে খালাস দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর