Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক এমপি এম এ লতিফ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১০:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৩:৩৩

সাবেক এমপি এম এ লতিফ। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি এম এ লতিফ তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গত ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

বিজ্ঞাপন

এম এ লতিফ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চারবার চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর