Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১১:০৩

ট্রাইব্যুনালে হাজির আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনাল-২ এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ জুলাই প্রসিকিউশন মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত চলছে। গত ২১ জুলাই ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও আরও দুই মাস সময় চায় প্রসিকিউশন। তবে মোজাফফর হোসেনের সঙ্গে সম্ভাব্য যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। একই কারণে বৃহস্পতিবার তাকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর