Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৪:৩৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর হোসেনকে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে ২ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদেশে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনের বিরুদ্ধে চলমান তদন্ত দুই মাসের মধ্যে শেষ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, দীর্ঘ প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি দুই দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর