Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদি হত্যা: ফয়সালের স্ত্রীর জামিন আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৪:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:২৬

ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।

মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। হত্যাচেষ্টার পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

ঘটনার পর একই দিন র‌্যাব ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেফতার করে।

পরবর্তীতে শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর