Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১২:৫১

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

রিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-কে বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। আবেদনে আইনটিকে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতাহীন’ এবং ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করা হয়। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছিল।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের বিচারের উদ্দেশ্যে সীমিত পরিসরে এ আইন প্রণয়ন করা হয়েছিল। তবে পরবর্তীতে শিমলা চুক্তি ও ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের পর এ আইনের কার্যকারিতা শেষ হয়ে যায় বলে আবেদনকারীর দাবি।

এছাড়া রিটে উল্লেখ করা হয়, ২০০৯ সালের পর আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে পুনরায় ব্যবহার করা হয়েছে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে।

আবেদনকারীর দাবি, আইনটির বর্তমান প্রয়োগ সংবিধানের ৩১ ও ৩৫ অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে সংবিধানের ৯৪(৩) অনুচ্ছেদের আলোকে হাইকোর্ট বিভাগের বিচারকদের ট্রাইব্যুনালে দায়িত্ব পালনের বিষয়টিও সংবিধানবিরোধী বলে রিটে উল্লেখ করা হয়।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর