Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৪:২০ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৪:৩৫

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর