Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১০:১৯

ঢাকা: মাগুরার বহুল আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্ট আজ (মঙ্গলবার) রায় ঘোষণা করবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অগ্রাধিকার ভিত্তিতে হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার প্রধান আসামি হিটু শেখকে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা এবং পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিপক্ষের আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর