Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৪:৩৫

দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ।

জামালপুর:​জামালপুরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাত্তার আলী, মো. আব্দুল মালেক এবং মো. আনু।

আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেন আদালত, যা আদায় করে ভুক্তভোগীকে দেওয়া হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর