Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম জমতার দলের এজেন্টদের গলায় ধানের শীষের ফিতা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪

আম জমতার দলের এজেন্টদের গলায় ধানের শীষের কার্ড।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমানের আম জমতার দল। এই দলের ঢাকা ১৫ আসনের প্রার্থী নীলাভ পারভেজের পোলিং এজেন্টদের ধানের শীষের ফিতা গলায় দিয়ে নির্বাচন বুথে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ১৫ আসনের একটি কেন্দ্র আলিম উদ্দিন স্কুল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বুথগুলোতে ঢুকলেই দেখে মনে হচ্ছে একই দলের দুইজন করে দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা একই দলের না। আর এভাবেই প্রজাপতির পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে প্রজাপতির এজেন্টরা সারাবাংলাকে বলেন, আমরা ধানের শীষের পক্ষ থেকে না, প্রজাপতির পক্ষ থেকে আছি। আমাদের ফিতা না দেওয়ায় ধানের শীষের ফিতা পড়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর