Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ প্রতিমন্ত্রীর নতুন করে দফতর বণ্টন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।

ঢাকা: মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এটি প্রকাশ পায়।

দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মো. রাজিব আহসানকে নৌ পরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দফতর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন