Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২০:২৫

ঢাকা: দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে অবৈধভাবে তেল মজুত বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। এসব বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর