Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৮:৫২

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনে একটি বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পানির কলটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় বাসিন্দাদের সেই কষ্ট লাঘব এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির এই কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর