Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাইমা রহমানের চেলসিতে খেলার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১২:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাইমা রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং লন্ডনের চেলসি ক্লাবের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, জাইমা রহমানের ফুটবল খেলা নিয়ে তার দেওয়া বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হচ্ছে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন নিয়মিত ফুটবল খেলতেন এবং সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে খেলার একটি সুযোগ তার এসেছিল।

বিজ্ঞাপন

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই সাবেক গোলরক্ষক আরও উল্লেখ করেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার বিষয়টি তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন।

তবে স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও জাইমার বাবা তারেক রহমান ও মা ডা. জুবাইদা রহমান তাকে খেলাধুলার চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী হতে বলেছিলেন।

প্রতিমন্ত্রী মিরপুরে ক্রিকেট খেলা দেখার সময় জাইমার সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিচারণ করে জানান, জাইমা নিজে থেকেই তাকে বলেছিলেন তিনি স্কুলে আমিনুল হকের মতোই গোলরক্ষক ছিলেন।

মূলত ইউরোপে স্কুল পর্যায়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ এবং জাইমারও খেলাধুলার প্রতি বিশেষ ঝোঁক ছিল, তবে পারিবারিক সিদ্ধান্তে তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর