Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৪:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৬:৪৫

ঢাকা: ঈদের আনন্দ কেবল উৎসবের রঙে নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের মাধ্যমে কীভাবে পূর্ণতা পায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাদামাটাভাবে কোলাকুলি করার একটি ভিডিও এবং কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা এখন দেশজুড়ে প্রশংসায় ভাসছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকা অবস্থায় রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে দেখে স্যালুট দিয়ে হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক ও নিরহংকার আচরণে ওই পুলিশ সদস্যসহ উপস্থিত সবার মাঝেই এক অন্য রকম উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক রূপ দেখে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মুগ্ধতা প্রকাশ করছেন। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করে মন্তব্য করছেন, একজন রাষ্ট্রপ্রধানের সাধারণ মানুষের প্রতি এমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন একটি মানবিক রাষ্ট্র গঠনের পথে ইতিবাচক বার্তা দেয়।

ঈদের দিনে পরিবারের মায়া ত্যাগ করে যারা জনগণের নিরাপত্তায় রাস্তায় দায়িত্ব পালন করেন, তাদের প্রতি প্রধানমন্ত্রীর এই বিশেষ সম্মান প্রদর্শন সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর