Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৯:৫৬ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:২১

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচনি ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের রিটার্ন থেকে এ তথ্য জানা গেছে।

‎ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহণ বাবদ ১ লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

‎এ ছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে সর্বোচ্চ ৯ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় হয়েছে। আবাসন ও প্রশাসনিক খাতে খরচ হয়েছে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

‎ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা (যেটি বেশি হবে) খরচ করতে পারেন। সেই হিসেবে প্রধানমন্ত্রীর এই ব্যয় নির্ধারিত আইনি সীমার মধ্যেই রয়েছে।

‎নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী, বিজয়ী প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরম-২২ এ হলফনামাসহ ব্যয়ের হিসাব দাখিল করা বাধ্যতামূলক। একই সঙ্গে এই রিটার্নের একটি অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হয়।

‎

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর