Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা ‎

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ২২:০৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০০:২১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাখিলকৃত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের বিবরণী থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

‎ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা ও নির্বাচনি ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।

‎এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা, ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে জামায়াত আমিরের।

‎ঢাকা-১৫ আসনের ভোটে জয়ী হয়েছে শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসেবে তার ব্যয়সীমা ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা ভোটের জন্য ব্যয় করেছেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর