Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্চে জ্বালানি তেলের কোনো সংকট হয়নি, এপ্রিলেও হবে না: জ্বালানি বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:৪২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:৩০

– ছবি : প্রতীকী

ঢাকা: দেশে চলতি মার্চ মাসে জ্বালানি তেলের কোনো সংকট হয়নি, আগামী এপ্রিল মাসেও তা হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশে পর্যাপ্ত পেট্রোল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে বলেও জানিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল, ৭ হাজার ৯৪০ মেট্রিক অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

বিজ্ঞাপন

দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি। এপ্রিলেও কোনো সংকট হবে না।

তিনি আরও জানান, ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর