Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশুদের চিত্রাঙ্গনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২০:৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণি কক্ষ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একান্তে শিশুদের সঙ্গে কথা বলেন এবং চিত্রাঙ্গনে অটোগ্রাফ দেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রী ছুটে যান পাশের স্কুলের শিক্ষার্থীদের কাছে।

প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নির্মাণাধীন ভবনটির পাশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ থেকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন।

বিজ্ঞাপন

এরপর তিনি বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে যান। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান বিয়াম ল্যাবরেটরি স্কুলে। ঘুরে দেখেন শিশুদের তিনটি শ্রেণীকক্ষ। সেখানে কিছুক্ষণ শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরাও মেতে ওঠে আনন্দে। চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে শিশুরা।

প্রধানমন্ত্রী প্রথমে যান স্কুলটির দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষে। সেখানকার শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীর সামনে তাদের আঁকা বিভিন্ন ড্রয়িং তুলে ধরে। অনেকে তাদের ড্রয়িংয়ে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নেয়।

বড় হয়ে নিজেরা কে কী হতে চায়, সেই অভিপ্রায়ও ব্যক্ত করে শিশুরা প্রধানমন্ত্রীর কাছে। স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর