Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৩:২০

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ক্রমাগত পিছিয়ে পড়ার পেছনে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অতীতের রাজনৈতিক প্রভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে মেধার পরিবর্তে রাজনীতিকরণকে প্রাধান্য দেওয়ায় এবং মানসম্মত গবেষণাধর্মী প্রকাশনার অভাব থাকায় অ্যাকাডেমিক পারফরম্যান্সে এই ঘাটতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যদি ফলাফল ও খাঁটি মেধা যাচাই করে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা যায় এবং শিক্ষকদের নিয়মিত প্রকাশনার চর্চা বাড়ানো যায়, তবেই বিশ্ববিদ্যালয়ের এই নেতিবাচক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর