Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ২৩:২৩ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৩:৩১

ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসন নিশ্চিতে আসিয়ানকে আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন, এ প্রক্রিয়ায় আঞ্চলিক জোটটির সক্রিয় ভূমিকা আরও জোরদার করা জরুরি।

মঙ্গলবার (৯ জুন) ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই বহুপাক্ষিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এই অঞ্চলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে।’

বিজ্ঞাপন

এর আগে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অংশীদারত্বের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর