Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৭:০৯ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৩৮

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই বরাদ্দ রাখা হবে।’

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নারীর ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান সূচক হিসেবে ধরা হয়েছে। তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং শিশুদের জন্য নিরাপদ শৈশব গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে নারীদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর