Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াদিল্লি থেকে ডা. জাহেদ’র ফেরা / ‘পুরো ঘটনা জেনে সে অনুযায়ী পদক্ষেপ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, রোববার ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান দিল্লি গিয়েছিলেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে। সেখানে প্রবেশে তিনি বাধা পান। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর