Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ২০:৫১ | আপডেট: ১৮ জুন ২০২৬ ২৩:৪৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এই অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।’

বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তারা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর