Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৬:২৯ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:৫৮

চীন সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: চীন সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি সফরসঙ্গীসহ দেশের পথে রওনা হন।

৪ দিনের এই গুরুত্বপূর্ণ সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর