Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ডিসি এডিসি এসিসহ ৭ কর্মকর্তার বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ০৯:৪৭ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১০:০২

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কর্মকর্তাদের বদলি করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগে তাদের বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স আ্যনালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে বদলি করা হয়েছে ডিএমপির আইসিটি বিভাগে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবি রমনা জোনে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে বদলি করা হয়েছে মোহাম্মদপুর জোনে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবি পল্লবী জোনে বদলি করা হয়েছে।

ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে বদলি করা হয়েছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশনে।

ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির এইচআরডি বিভাগের ট্রেনিংয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর