Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ০৮:৪২

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

বুধবার দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি পুলিশের কোনও সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর