ঢাকা: বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সই করা এক প্রজ্ঞাপণে বদলির এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান-কে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিন-কে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান-কে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম-কে রংপুরে বদলি করা হয়।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ময়মনসিংহ এসএএফ এর সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার-কে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান-কে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলা-কে হাইওয়ে পুলিশে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন-কে পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইশতিয়াক আহমেদ-কে বরগুনার সদর সার্কেলে অতিরিক্তি পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।