Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৭:০৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৮:২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টায় জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চিফ হুইপ বলেন, তার বিদায়ে সংসদীয় অঙ্গনসহ পুরো রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আলাদা শোক বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনিও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর