Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ ভবন প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ১৯:২০ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ২১:৩৮

ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বৈরি আবহাওয়ার কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য, পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এ সময় অনেকেই তার দীর্ঘ রাজনৈতিক ও সাংসদীয় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) দেশব্যাপী শোক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর