Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ দফা দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৪৯

৬ দফা দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লংমার্চ করা শিক্ষার্থীরা এবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। তবে এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ৬ দফা দাবি জানিয়েছে তারা।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এর আগে, বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে লংমার্চ নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে নিজেদের দাবি নিয়ে ৬ জন প্রতিনিধি সচিবালয়ে প্রবেশে করেছেন। দাবিগুলো হলো—

বিজ্ঞাপন

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত না হয় বা মানসিক চাপে না পড়ে।

এর আগে, বন্যা পরিস্থিতির মধ্যেই গত সোমবার পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় গতকাল মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে বিকেলে সংসদ ভবন এলাকার সামনে অবস্থান নেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর