ঢাকা: সক্রিয় রাজনীতি ও সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর দেড় শতাধিক নেতার কাছে এরইমধ্যে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানিয়েছেন, এই বিশেষ আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।